ইউএসটিআরের শুনানিতে অংশ নিচ্ছে না বাংলাদেশ
জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বা কাঁচামাল আমদানির অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে (ইউএসটিআর) আয়োজিত গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার ওয়াশিংটনে ইউএসটিআর কার্যালয়ে অনুষ্ঠেয় এ শুনানিতে আত্মপক্ষ সমর্থনে বাংলাদেশ সরকার কিংবা বেসরকারি খাতের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান চায় ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুনানিতে অংশ নিতে সরকার বা বেসরকারি খাতের পক্ষ থেকে কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) বা...