প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড
প্রায় ৪ হাজার কোটি টাকা (২২০ কোটি ইউয়ানের বেশি) ঘুষ নেওয়ার অভিযোগে চীনের এক সাবেক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ইয়াং ইউলিন (৬৯) ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ব চীনের নানজিং শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান উপঢৌকন গ্রহণ করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াং ইউলিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার...