বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার। তিনি বিমানবন্দরের অকশন বিভাগের ব্যবস্থাপক পরিচয় দিয়ে কম দামে আইফোনসহ দামি মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য সরবরাহের নামে টাকা হাতিয়ে নেন। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গত রোববার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস দল। মামলার এজাহার সূত্...