শেষ হলো তাঁর তপস্যার বিশ্বকাপ
ম্যাচ শেষে টানেলের দুপাশে তখন ভিড় করে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলোর সারি। কেউ হয়তো হাত নাড়ালেন শেষবারের মতো, কেউবা আরেকটু সাড়া পাওয়ার আশায় শেষ আকুতিতে চিৎকার করে উঠলেন ‘শিউউ...’ বলে! খুঁড়িয়ে হাঁটতে থাকা মানুষটি বোধ হয় সেদিকে খেয়াল করেননি। তিনি হাঁটতে থাকলেন এক অনন্ত বিশ্রামের দিকে, যেখানে কোনো ট্রফির চাপ নেই, নেই কোনো রেকর্ডের তাড়া; আছে কেবলই এক আদিম শান্তি। দুই দশক ধরে ফুটবলের তপোবনে যিনি নিজের রক্ত, ঘাম আর অবিচল নিষ্ঠায় ফুটবলকে এক পবিত্র সাধনায় রূপ দিয়েছিলেন, সেই নিঃসঙ্গ মহর্ষি ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুক্ষণ আগেই স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত নয়নে বিশ্বমঞ্চকে বিদায় জানিয়ে এসেছেন। তা...