জলাবদ্ধতা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী
টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল ব্যাহত না করতে চট্টগ্রামের ষোলশহর-জানালীহাট অংশের রেললাইন পাঁচ ফুট উঁচু করার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার সকাল ১০টার দিকে রেলের গ্যাংকারে করে জলাবদ্ধ রেললাইন পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকারের ভবিষ্যৎ চিন্তা হচ্ছে, এই লাইনটি আরও পাঁচ ফুট উঁচু করা। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইনে কাজ হবে। ইতিমধ্যে দরপত্রপ্রক্রিয়া শুরু হয়েছে। রেলপথ যখন উঁচু করা...