১০ বছরে ছয়বার গ্রেপ্তার, তবুও বন্ধ হয়নি মাদক কারবার
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ২০১৬ সালের ১৮ মে মো. রবিন নামের এক যুবককে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়ন। মামলাটির তদন্তের দায়িত্ব পান কামরাঙ্গীরচর থানার তৎকালীন এসআই হিমায়েত হোসেন। এক মাসের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষে ১৮ জুন রবিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। তবে গত ১০ বছরে মাদক ও অন্যান্য অপরাধে যুক্ত থাকার অভিযোগে ছয়বার গ্রেপ্তার হলেও পাল্টাননি রবিন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি। অভিযোগপত্রে ১০ জন সাক্...