এমবাপ্পেরা খেলছেন দেশমের জন্য
দিদিয়ের দেশম ফুটবল ঈশ্বরের সেই বরপুত্র, যিনি কিনা খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় জিতেছেন বিশ্বকাপ। ফ্রান্সের প্রথম প্রেম তিনি। দেশটির ফুটবলে বৈশ্বিক বেশির ভাগ অর্জনের সঙ্গে জড়িয়ে দেশম। তাঁর নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স ১৯৯৮ সালে। কোচের ভূমিকায় ছিলেন দ্বিতীয় শিরোপা জয়ে। বিশ্বকাপ ও মহাদেশীয় সাফল্যে মোড়া তাঁর কোচিং ক্যারিয়ার। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে মাঠের কিংবদন্তি হলে দেশম ম্যানেজার রোলে ডাগআউটের রাজা। কোচিং ক্যারিয়ারের ১৪ বছরে চারটি বিশ্বকাপে ফ্রান্সের ডাগআউটে তিনি। সেমিফাইনাল খেলছেন তিন বিশ্বকাপে। স্পেনকে হারিয়ে ফাইনালে উন্নীত হলেই রেকর্ডের বরপুত্র হিসেবে ফুটবলের ইতিহাসের পাতায় লেখা...