‘শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনাই বিপজ্জনক’, পিকফোর্ডের সতর্কবার্তা
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামীকাল আটলান্টার সেমিফাইনাল ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন তিনি। তবে ইংল্যান্ড শিবিরে আলোচনার কেন্দ্র শুধু মেসি নন। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, আর্জেন্টিনাকে হারাতে হলে পুরো দলকেই সমান গুরুত্ব দিতে হবে। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের এক নম্বর গোলরক্ষক বলেন, ‘মেসি তার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছে এবং দলের জয়ে অবিশ্বাস্য অবদান রেখেছে। এতদিন টেলিভিশনে দেখার পর এবার তার বিপক্ষে খেলাটা দারুণ অভি...