ব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি
ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব বা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খোলা, ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট চালু, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা নিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা এর প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে এ বিষয়ে ভ্যাট আইনে যুক্ত হওয়া নতুন বিধান কার্যকর করতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিঠিতে বলা হয়, অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪-এ নতুন উপধারা সংযোজন করা হয়েছ...