এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা
কয়েকদিন টানা বৃষ্টি ঝরেছে। এখন আবার চলছে মেঘ-রোদের লুকোচুরি। বর্ষায় দিনগুলোই এমন। আবহাওয়ায় ঘরে ঘরে সর্দি-জ্বর, কাশি, পেটের সমস্যা বেড়েছে। এই মৌসুমে শরীর সুস্থ রাখতে পাঁচ ভেষজ চা খুবই উপকারী। যেমন- তুলসী চা: তুলসী পাতার গুণের শেষ নেই। এর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই পাতার সুগন্ধ মনে প্রশান্তিও দেয়। বর্ষায় দিনগুলি তুলসী পাতার চা দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করতে পারেন। আদা চা: এক কাপ তাজা আদা চা বর্ষার শীতল দিনগুলি উষ্ণ করে তোলে। গলাকে আরাম দিতে, সতেজ থাকতে নিয়মিত এই চা খেতে পারেন। আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উ...