সাবেক চার এমপি-মন্ত্রীর প্রতিষ্ঠানসহ ৪৯ এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সিন্ডিকেট করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে– সাবেক চার এমপি-মন্ত্রীর প্রতিষ্ঠান। আদালতে এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত রোববার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্স প্রত্যাহারের বিষয়টি জানায়। এতে বলা হয়েছে, রিক্রুটিং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩ অনুযায়ী বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা আছে। তবে লাইসেন্স বাতিল করা এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। বাতিল হওয়া এজেন্সির মধ্যে আছে– আ...