ডায়াবেটিসে পায়ের যত্ন নেবেন যেভাবে
ডায়াবেটিক রোগীদের জন্য পা একটি নাজুক অঙ্গ। ডায়াবেটিস ভয়ানকভাবে পায়ের ক্ষতি ডেকে আনতে পারে। ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হয় স্নায়ু। এটির কাজ হলো অনুভূতি বহন করা। এটি ক্ষতিগ্রস্ত হলে অনুভূতি লোপ পায়। ফলে আক্রান্ত ব্যক্তির পায়ে আঘাত লাগলেও ব্যথা-বেদনা অনুভূত হয় না। সে কারণে ছোট আঘাত থেকে অগোচরেই তৈরি হতে পারে ক্ষত। ডায়াবেটিসে রক্তনালির রোগের কারণে রক্ত চলাচল কমে যায়। এর ফলে ঘা শুকাতে সময় লাগে। চিনির মাত্রা বেশি থাকায় ইনফেকশন সব সময় সতেজ থাকে। ফলে একসময় এসব ছোটখাটো ক্ষত জটিল আকার ধারণ করে। গ্যাংগ্রিন হয়ে যেতে পারে পায়ে। পা কেটে ফেলতে হয় কখনও কখনও। এসব প্রতিরোধের জন্য ডায়াবেটিক রোগীদ...