গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলল জামায়াত, নইলে স্পিকার-ইসিতে চিঠি
দল থেকে বহিষ্কৃত গাজী মো. নজরুল ইসলামকে সংসদ সদস্য (এমপি) পদ ছাড়তে বলেছে জামায়াতে ইসলামী। সাতক্ষীরা-৪ আসনের এই এমপি নিজে থেকে পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলটি। জামায়াতের নেতারা সমকালকে এ তথ্য জানিয়েছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অবশ্য সমকালকে বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। তার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার পর জামায়াত তদন্ত কমিটি গঠন করে। কমিটি গাজী নজরুলের নৈতিক স্খলনের প্রমাণ পেলে বুধবার জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ন...