নতুন সীমানা প্রাচীরে বেহাত স্কুলের ৪০ লাখ টাকার জমি
নান্দাইলে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরোনো সীমানা প্রাচীর থেকে এক-দেড় ফুট জায়গা ছেড়ে দিয়ে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির প্রায় ২-৩ শতাংশ জমি বেহাত হয়ে যাচ্ছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যার বাজার মূল্য অন্তত ৪০ লাখ টাকা। তাদের মতে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৪০ লাখ টাকার জমি ছেড়ে ৩২ লাখ টাকায় আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছে। নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়টি ১৯১৫ সালে প্রতিষ্ঠিত। স্থানীয়দের দান করা ৫ দশমিক ৮১ শতাংশ জমির ওপর গড়ে ওঠে বিদ্যালয়টি। ১৯৯১ সালের ১৯ মার্চ বিদ্যালয়টি সরকারিকরণ হয়। বিদ্যালয়ের দক্ষিণপাশ দিয়ে বয়ে গেছে...