দীর্ঘ বিরতির পর ভিন্নধর্মী আয়োজন নিয়ে ফিরেছেন মুনমুন
একসময় টেলিভিশনের পর্দায় নিয়মিত উপস্থিতি, প্রাণবন্ত উপস্থাপনা আর সাবলীল কথোপকথনের জন্য দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন রুমানা মালিক মুনমুন। এরপর ব্যক্তিগত কারণে কানাডায় স্থায়ী হলে দীর্ঘ সময় দেশের বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন মুনমুন। তাঁর এই প্রত্যাবর্তন ঘটেছে একটি ভিন্নধর্মী, গবেষণাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে। বঙ্গ বিডির নতুন আয়োজন ‘লেজেন্ড অ্যান্ড লিগ্যাসি’তে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে মুনমুনকে। অভিনয়, সংগীত, সাহিত্য, নাটক, নৃত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীদের জীবন-সংগ্রাম, সৃষ্টিশীলতা ও অভিজ্ঞতার গল্...