জ্বালানির উচ্চমূল্য বেসরকারি খাতে জটিল পরিস্থিতি তৈরি করেছে
বেসরকারি খাতের বিকাশে অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ বিজনেস ইনডেক্স ২০২৪-২৫ অনুযায়ী, ব্যবসায়িক পরিবেশের ১১টি সূচকের মধ্যে ‘অর্থায়নের সুযোগ’ সূচকটিতে সবচেয়ে কম স্কোর রয়েছে। এ সূচকে স্কোর ১০০-এর মধ্যে মাত্র ৪০ দশমিক ০৭, যা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে একটি বড় বাধা। অর্থ সংকটের পাশাপাশি জ্বালানির উচ্চ মূল্য বেসরকারি খাতের পরিস্থিতি জটিল করে তুলছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের...