২০৩৬ সালে টাকার দাম থাকবে না, ইলন মাস্ক কেন এ কথা বলছেন
‘আগামী ১০ বছর পর টাকা-পয়সার (মানি) কোনো দাম থাকবে না।’ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ইলন মাস্ক সম্প্রতি এমন কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন, ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটরা মানুষের তুলনায় বেশি সেবা ও পণ্য সরবরাহ করবে। দ্য ইকোনমিস্টের পডকাস্টে অংশ নিয়ে গণমাধ্যমটির প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোসকে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করেন, ‘টাকা দিয়ে আপনি কী করতে চান? পণ্য বা সেবা কিনতেই তো টাকার দরকার হয়, তাই না?’ পরে মাস্ক নিজেই বলেন, খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের জন্য টাকা লাগে। কিন্তু রোবট বা এআই যদি মানুষের তুলনায় বেশি সেবা দিতে পারে...