শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত অবস্থায় সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী এলাকায় অবস্থিত ‘ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন হঠাৎ করেই ঘরের ছাদ থেকে সিলিং ফ্যানটি নিচে খসে পড়ে। এ সময় আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় দুজন শিক্ষার্থী মাথা ও হাতে সামান্য আঘাত পেয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও স্কুল কর্তৃপক্ষ...