দুর্বল হয়ে গেছে গভীর নিম্নচাপ ৩ নম্বর সতর্কসংকেত বহাল
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমু...