জেনজি আন্দোলন থেকে পাকিস্তানের শিক্ষা
বাংলাদেশ ও নেপালের মতো সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পারলেও ভারতের জেনজি আন্দোলন ক্রমবর্ধমান দমনপীড়নমূলক ব্যবস্থাকে ঠিকই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। শিক্ষার্থী ও ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভের মূল অনুঘটক ছিল বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে দাবি করা বহু তরুণ-তরুণীর আত্মহত্যার বিচারের দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। নজিরবিহীন এই বিক্ষোভ প্রথমে দিল্লিতে শুরু হলেও দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। খুব দ্রুতই এটি বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে রূপ নেয় এবং সমাজের অন্যান্য স্তরের মানুষের সমর্থন লাভ করে। নরেন্দ্র মোদির...