সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
সিলেটের মিরের ময়দান এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাংলাদেশ বেতারের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ আহমদ নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা। তিনি ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ইংরেজি শিক্ষক ছিলেন। আগামী ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। নিহতের ভাই মুজিবুর রহমান জানান, সকালে বিদ্যালয়ে পাঠদান শেষে দুপুরের খাবার খেতে বাসার উদ্দেশে বের হন মুরাদ আহমদ। স্কুল থেকে কয়েকশ গজ হেঁটে বাংলাদেশ বেতারের সামনে রাস্তা পার হওয়ার সময় বন্দরবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এত...