স্বৈরাচারের সঙ্গে রাতে আপস করে দিনে আন্দোলন করেনি জামায়াত: বিরোধীদলীয় নেতা
আওয়ামী লীগ শাসনামলে দমন পীড়‌নেও জামায়াতে ইসলামী স্বৈরাচা‌রের স‌ঙ্গে রা‌তে আপস ক‌রে দি‌নে রাজপ‌থে লোক দেখা‌নো আন্দোলন ক‌রে‌নি বলে মন্তব্য ক‌রে‌ছেন বি‌রোধীদলীয় নেতা ডা. শ‌ফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জামায়াত আমির। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সভার আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। তি‌নি ব‌লেন, ১১ জন শীর্ষ নেতাসহ এক হাজার নেতাকর্মীকে...