অপরাধবিজ্ঞানে মব ভায়োলেন্স
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মব ভায়োলেন্সের মতো অপরাধগুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে। যেমন–চোর, ডাকাত কিংবা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন কোনো মানুষ। একটি সভ্য সমাজে এমন বিচারহীনতা ও আইন অবমাননার সংস্কৃতি সত্যিই উদ্বেগের বিষয়। এই সংকটকে কেবল আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখার কোনো সুযোগ নেই; এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ। মব ভায়োলেন্স কেন হয়, তা বোঝার জন্য প্রথমেই ‘মব’ বা উত্তেজিত জনতার মনস্তত্ত্ব বুঝতে হবে। অপরাধবিজ্ঞানের অন্যতম প্রধান তত্ত্ব ‘ডি-ইন্ডিভিউয়েশন’ দিয়ে উগ্র জনতার এই মানসিকতা...