বিশেষজ্ঞ বোর্ডের চিকিৎসা দেওয়া হচ্ছে আহত ‘জুলাই যোদ্ধাদের’
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও গুরুতর আহতদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং উন্নত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এর আগে চট্টগ্রামে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে জেলা সিভিল সার্জন কার্যালয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন আহতদের এই চিকিৎসা সেবা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী, দেশজুড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া শহীদের সংখ্যা ৮৪৩। আহতের সংখ্যা ১৪ হাজার ৩৭০ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে ৯ জ...