প্রেম থেকে বিরোধ, ফের মুখোমুখি হৃতিক-কঙ্গনা
প্রায় এক দশক ধরে চলা হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ট্রেন্ডকে ঘিরে পরোক্ষভাবে মুখোমুখি হলেন দুজন। সম্প্রতি লেখক ফ্রেডি বার্ডি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল, পৃথিবীর উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া। ওই পোস্টের প্রতিক্রিয়ায় হৃতিক লেখেন, “শুধু ‘বি’-কে অপছন্দ করেন বলে ‘এ’-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় সমস্যাগুলোর একটি। আমি তথ্য-প্রমাণের ভিত্তিতে সঠিক সময়ে মতামত দিতে বিশ্বাস করি। সেটাই ন্যায্য। তবে এখন আর এসব নিয়ে কে-ই বা ভাবছে!” হৃতিকের মন্তব্যটি দ্...