ইয়াবার পার্টিতে নিয়ে গুলি করা হয় মিরাজকে
রাজধানীর উত্তরখানের রহমাননগর এলাকায় মুরাদের বাসায় ইয়াবার পার্টিতে নিয়ে মিরাজ খানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া তিনজনকে তিন দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। সোমবার রিমাণ্ড শুনানি শেষে আসামি সাইদুল ইসলাম ঝলক, আজগর ও মুরাদের স্ত্রী সুমিকে উত্তরখান থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে মিরাজ এবং অভিযুক্তরা একে অপরের পরিচিত। শনিবার সারারাত ইয়াবা সেবনের পর পূর্বশত্রুতার জেরে মিরাজকে গুলি করে হত্যা করা হয়। মাদক কারবার সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে। রোব...