নতুন করে ফিরে দেখার উপলক্ষ
আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁর জীবনাবসান ঘটে। ৮৫ বছর পরও দিনটি বাঙালির কাছে শুধু একজন কবির প্রয়াণের তারিখ নয়, তাঁকে নতুন করে ফিরে দেখার উপলক্ষ। রবীন্দ্রনাথের জীবনকে শুধু জন্ম, সাহিত্যকর্ম, নোবেল পুরস্কার ও মৃত্যুর কয়েকটি তারিখে আটকে রাখলে তাঁর ব্যাপ্তির বড় অংশই অদেখা থেকে যায়। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেওয়া এই মানুষটি কবিতা, গান, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধের পাশাপাশি শিক্ষা, সমাজ ও শিল্পচিন্তায়ও রেখে গেছেন গভীর ছাপ। শৈশবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় স্থির হতে না পারলেও পারিবা...