অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকে ভয় কী আমার ওরে? অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে।। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমার টানবে অচিন ভোরে।। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে– অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে।। ইমনকল্যাণে বাধা, দাদরা তালের এই গানটি রবীন্দ্রনাথ বুদ্ধগয়ায় বসে ১১১ বছর আগে রচনা করেছিলেন। গানটির বয়স উচ্চারণের কারণ, এক শতাব্দী পরেও এর আবেদন কমেনি, বরং বেড়েছে বলা যেতে পারে। রবীন্দ্রসংগীতের বিভিন্ন পর্যায়ের রচনার মধ্যে এই গানটি পূজা পর্যায়ের গান হিসেবে চিহ্নিত।&nbs...