অস্ট্রেলিয়ার মাটিতে ‘টেস্ট অভিষেক’ মুশফিকের!
২০০৫ সালের মে, লর্ডসে মাত্র ১৮ বছর বয়সী এক কিশোর বাংলাদেশের টেস্ট ক্যাপ মাথায় জড়িয়েছিলেন। তারপর কেটে গেছে দীর্ঘ দুই দশক। চারশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে সেই কিশোর এখন পরিণত এক ক্রিকেটার। শচীন টেন্ডুলকার কিংবা জেমস অ্যান্ডারসনরা যে সময়ে ক্যারিয়ারে পাঁচ-পাঁচবার অস্ট্রেলিয়া সফর করে ফেলেছেন, একই সময়ে বিশ্ব ক্রিকেটের প্রায় সব প্রান্তে সাদা পোশাকে লড়াই করলেও ওশেনিয়া মহাদেশের এই বাউন্সি দ্বীপে টেস্ট খেলার ভাগ্য হয়নি তাঁর। টেস্ট ইতিহাসে বাংলাদেশ দল মাত্র একবার (২০০৩ সালে) অস্ট্রেলিয়া সফর করায় ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে অবশেষে এক পরম আরাধ্য বৃত্ত পূরণ হতে যাচ্ছে মুশফিকুর রহিমের। ডারউইনের মারারা স্টে...