বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশের তাগিদ
বাংলাদেশে সরকারি ক্রয়সংক্রান্ত চুক্তির তথ্য সবার জন্য প্রকাশের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি আর্থিক খাতের স্বচ্ছতা বাড়াতে বাজেটের নথিপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী প্রস্তুত করা ও সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের স্বাধীনতা দেওয়ার তাগিদ দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট: বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে এসব সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে সময়মতো বছরের শেষ আর্থিক বিবরণী জনসমক্ষে প্রকাশ করে আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে...