উদ্বেগ ও মানসিক চাপ থেকেও হতে পারে চুলকানি, কারণ কী?
হঠাৎ শরীরের কোথাও অস্বস্তিকর চুলকানি শুরু হলো। ত্বকে তেমন কোনো দাগ নেই, অ্যালার্জিরও ইতিহাস নেই। তবু চুলকানি যেন থামছেই না। অনেকেই এমন অবস্থায় অ্যালার্জি বা ত্বকের রোগের কথা ভাবেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, কখনো কখনো এই চুলকানির উৎস লুকিয়ে থাকে মনের ভেতর-উদ্বেগ, মানসিক চাপ কিংবা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তায়। মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল ও অন্যান্য স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাব পড়ে স্নায়ুতন্ত্র ও রোগ প্রতিরোধ ব্যবস্থায়। ফলে ত্বকে চুলকানি, জ্বালাপোড়া, র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের একজিমা বা সোরিয়াসিস রয়েছে, তাদের ক্ষেত্রেও মানসিক চাপ রোগকে আরও তীব্র করে...