ঢাকাকে সুন্দর করতে হলে আগে সুন্দর মানুষ হতে হবে: ডিএসসিসি প্রশাসক
ঢাকা শহরকে সুন্দর করতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধেরও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘ঢাকা শহরটাকে যতই সুন্দর করতে চাই না কেন, আমি যদি মন থেকে সুন্দর না হই, ভালো মানুষ না হই, তাহলে আমার নেতৃত্বে যারা আছেন তারাও ভালো হবেন না, সমাজও ভালো হবে না।’ রোববার রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘ঢাকা নাট্য উৎসব ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, বর্তমানে সমাজে মূল্যবোধে...