জমি নিয়ে বিরোধে মাকে ধাক্কা, লুটিয়ে পড়ে মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা কাটাকাটির জেরে রেজিয়া খাতুন (৮২) নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তার ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে রেজিয়া খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখ...