দেশের ফুটবলে আগ্রহ বেড়েছে
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ এক বছর দশ মাসের মতো। এই সময়ে নিজেদের কর্মকাণ্ড নিয়ে যেমন সন্তুষ্ট, তেমনি করে লিগের অবস্থা নিয়ে সমকালের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা হতাশ বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত হোসেন জয় সমকাল: প্রায় দুই বছর মেয়াদে আপনার চোখে ফুটবলের সাফল্য কী? জাহেদী: সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো বাংলাদেশের মানুষের কাছে ফুটবলটা আবার ফিরে এসেছে। দ্বিতীয়ত, ঘরের মাঠে আমরা যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, সেগুলোতে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক হয়েছে। ঢাকার বাইরে আমরা এখন খেলাকে আবার জাগ্রত করেছি। বিভিন্ন ধরনের টুর্নাম...