নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সংঘর্ষের পর নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হল, ভাষা শহীদ আবদুস সালাম হল, পকেট গেট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে আ...