মেছো বিড়াল পিটিয়ে হত্যা জড়িতদের শাস্তির দাবি
গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছো বিড়ালকে (স্থানীয় ভাষায় মেছো বাঘ) নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু বন্য প্রাণীটিকে পিটিয়ে মারাই হয়নি, হত্যাকাণ্ডের সেই নৃশংস দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে প্রাণী হত্যার এই বর্বরকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছো বিড়ালটিকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। তার চিৎ...