যে কারণে দেখা মিলছে না সুন্দরবনের সেই বাঘিনীর
চোরা শিকারিদের ফাঁদে আটকে আহত একটি বাঘিনীকে উদ্ধারের পর সুস্থ করে গত ১২ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা হয়। দীর্ঘ ৬ মাস চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণের ইতিহাসে এটিই প্রথম ঘটনা। স্বাভাবিকভাবেই বাঘিনীটিকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। ফিরে যাওয়ার পর বনের রানী কেমন আছে জানতে প্রথম পর্যায়ে সুন্দরবনের প্রায় ৭০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি ক্যামেরা বসানো হয়। দুই দফা ক্যামেরাগুলো পরীক্ষার পর একই স্থানে চারটি বাঘ দেখা গেছে। কিন্তু অবমুক্ত করা সেই বাঘিনীর দেখা পাওয়া যায়নি। পরে আরও ২০টি ক্যামেরা বসানো হয়। এক মাসেও বাঘিনীর দেখা না পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিখোঁ...