২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য
আগামী ২০৩০ সালের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করাসহ বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো (জুলাই ২০২৬-জুন২০৩১) উন্মোচন করেছে সরকার। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রণীত মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সরকারের বর্তমান মেয়াদে গতকালই প্রথম এনইস...