এক কার্গো এলএনজি এসেছে, সরবরাহ বাড়েনি
দেশে এলএনজি সরবরাহে এখনও কাটেনি সংকট। সামিটের টার্মিনালে আজ বৃহস্পতিবার বিকেলে একটি এলএনজি কার্গো নোঙর করলেও এতে তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ বাড়েনি। টার্মিনালটি এরই মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় গ্যাস সরবরাহ করছে। ফলে নতুন কার্গো থেকে গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার পরও মোট সরবরাহে বড় পরিবর্তন আসছে না। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আজ বিকেল ৪টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল প্রায় ২ হাজার ১৯৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে এসেছে ৫৭১ মিলিয়ন ঘনফুট। পুরো এলএনজিই সরবরাহ করেছে সামিটের টার্মিনাল। গ্যাসের মজুত না থাকায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে এখন কোনো সরবরাহ হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে...