কলকাতার আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনদের অপেক্ষা
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ আজ শনিবার দেশে আসার কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর নাগাদ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে পৌঁছানোর কথা। মরদেহ গ্রহণ করতে বেনাপোলে অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছেন স্বজনেরা। গত ১৯ আগস্ট ভোরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় নয়জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। বেনাপোল সীমান্ত দিয়ে যে পাঁচজনের মরদেহ দেশে আসছে, তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম...