রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং
কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় আজ শনিবার ছুটির দিনেও রাজধানীসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। আজ সন্ধ্যার মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় দুই থেকে তিন দফা লোডশেডিংয়ের তথ্য পাওয়া গেছে। পাওয়ারগ্রিডের তথ্য বলছে, বিকেলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি এক হাজার ৯০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। সন্ধ্যার আগেও ঘাটতি ছিল প্রায় এক হাজার ৯০০ মেগাওয়াট। পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৫৭ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১৪ হাজার ২৭৩ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল এক হাজার ৮৮৪ মেগাওয়াট। এর এক ঘণ্টা আগে, বিকেল ৪টায় চাহিদা ছিল ১৬ হাজার...