পাশাপাশি চিতায় উঠল পরিবারের চার সদস্যের মরদেহ
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাত ৮টার দিকে আনুষ্ঠানিকতা শেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারটি মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নিয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরীর দখীগঞ্জ মহাশ্মশানে পৌঁছান স্বজনরা। পরে রাত সাড়ে ১০টার দিকে মহাশ্মশানে চার মরদেহের দাহকার্য শেষ করা হয়। দাহ অনুষ্ঠানে গণপতি চক্রবর্তীর দুই বড় ভাই গোপাল চক্রবর্তী ও গোপীনাথ চক্রবর্তীসহ তাঁদের আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো হাসপাতাল থেকে দখীগঞ্জ মহা...