ডেটা সায়েন্স এবং এআই নিয়ে বিনামূল্যে কোর্স
প্রতিটি সেক্টরেই আজ ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় জয়জয়কার চলছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করতে এবং গ্লোবাল লিডার তৈরি করতে জাপান সরকার ও বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায়, জাপানের শীর্ষস্থানীয় এবং এশিয়ার অন্যতম সেরা বিদ্যাপীঠ টোকিও বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মাতসুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরি নিয়ে এসেছে একটি দুর্দান্ত সুযোগ। জাইকার সার্বিক সহায়তায় প্রতিষ্ঠানটি চালু করেছে ‘গ্লোবাল কনজিউমার ইন্টেলিজেন্স জিআইসি ওয়ার্ল্ড’ শীর্ষক একটি বিশেষায়িত প্রোগ্রাম। সবচেয়ে আনন্দের...