মাদকের ভয়াল থাবায় সমাজব্যবস্থা ধ্বংস হচ্ছে: চট্টগ্রাম জেলা প্রশাসক
মাদকের ভয়াল থাবা সমাজের প্রতিটি স্তরকে গ্রাস করেছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের বাবা-মাকে বলব, সন্তানকে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য তৈরি করবেন না। তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন এবং মাদক থেকে দূরে রাখুন।’ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির...