উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল
আকস্মিক বন্যায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে নেপাল কোনো বিদেশি সহায়তা নিতে চাইছে না। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তাদের বিদেশি সহায়তার প্রয়োজন নেই।’ এই দুর্যোগে বেশ কয়েকটি দেশের নাগরিকরা নিখোঁজ হয়েছেন। সেসব দেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিলে মন্ত্রণালয় নিজেদের এমন অবস্থান তুলে ধরেছে। গত বুধবারের বন্যায় চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুওয়া জেলাসহ বেশ কয়েকটি এলাকা বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের। নিহতের সংখ্যা প্রায় ৫০০ এর কাছাকাছি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের নাগরিক নিখোঁজ থাকায় দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে নেপালে একটি উদ্ধার...