কিয়েভের কাছে গুদামে রুশ হামলা, নিহত ২৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। কিয়েভের আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো বলেন, কিয়েভের পশ্চিমে বুচা জেলার একটি গুদামে শুক্রবার রাতে রুশ ড্রোন আঘাত হানে। হামলার পর সেখানে বিস্ফোরণ হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের আবাসিক ভবন ও একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। তকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নে...