মেসির অনুষ্ঠানে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক
লিওনেল মেসিকে দেখতে গিয়ে ভোগান্তির শিকার হওয়া প্রায় ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছরের ১৩ ডিসেম্বর আর্জেন্টাইন তারকাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার পর থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন দর্শকেরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দর্শকদের অর্থ ফেরতের বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার আগে প্রশাসনিক ও আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মেসির উপস্থিতিকে ঘিরে ওই অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়েছিল। একপর্যায়ে ভিড় ও নিরাপত্তাজনিত বিশ...