লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৫ বন্ধুর বিরুদ্ধে
কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে। কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার বিকেলে প্রেমিক সিয়ামের কল পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ভুক্তভোগী কিশোরী কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে...