দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা দিতে ২৪ ট্রমা সেন্টার চালু হচ্ছে মহাসড়কের পাশে
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দিতে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। উদ্দেশ্য ছিল আহতদের দ্রুত চিকিৎসার আওতায় এনে প্রাণহানি কমানো। কিন্তু প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদন না থাকায় বছরের পর বছর ধরে এসব সেন্টারের অধিকাংশই কোনো কাজে আসছে না। নতুন নামে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ হিসেবে এগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ২৪টি ট্রমা সেন্টার আধুনিকায়ন করে পর্যায়ক্রমে চিকিৎসাসেবা চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে স্ব...