লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে
তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে। এতে বাধা দিলে সরকার জনরোষে পড়বে বলে সতর্ক করেছে জোটটি। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জোটের জ্যেষ্ঠ নেতারা। সংবাদ সম্মেলন চলাকালে অসুস্থ হয়ে পড়েন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তাকে সরিয়ে নিয়ে সংবাদ চালিয়ে যান জোট নেতারা। এতে জানানো হয়, রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে সমাবেশের পর শনিবার সকাল আটটায় শুরু হবে লংমার্চ। এতে দেড় হাজার গাড়ি অংশ নেবে। পথে পাঁচটি স্থানে পথসভা হবে। লংমার...